রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব: ইশরাক

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব: ইশরাক...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব: ইশরাক

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শন করে সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এবার তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মাদকের আস্তানা গুড়িয়ে দিতে তিনি বাঁশের লাঠি ব্যবহার করবেন।

আজ রোববার রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ইশরাক বলেন, অভিযানের সময় তার কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল।

মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে গ্রেপ্তার করা হবে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু নামকরা গণমাধ্যমের নামকরা আইনজীবী প্যানেল দিয়ে আইন এর ধারা স্পষ্ট করে ব‍্যাখা নেয়ার সামর্থ আছে এবং আমার বিশ্বাস তারা সে চর্চা করেও। সব জেনে শুনে বুঝেও তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে ঘুন্টিঘরে মাদকের এক্সক্লুসিভ সাপ্লায়ার্ ছিলো এরা। তাই আমার অভিযানের পর বন্য পশুর মতো আচরণ করছে।

মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘ওয়েট এন্ড সি । সব মাদকের আখড়া (যারা হয়তো এই পেপার গুলাকে অর্থায়ন করে) ওগুলা মাটির সাথে মেশানো হবে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্যে বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিলো। এখন থেকে এই আস্তানা গুলো বাসের লাঠি দিয়ে ধ্বংস করবো। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, ম্যাজিস্ট্রেটের সামনে করে গ্রেপ্তার করে নিয়ে যাবে। মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ