সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম
ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

টিকা দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছে না হাম। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত সাড়ে সাত মাসের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। এ নিয়ে হাসপাতালে হাম আক্রান্ত ৭৯ শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন আরও ৫৪ জন ভর্তিসহ মোট চিকিৎসাধীন রয়েছে ১৩৮ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫ হাজার ২২২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫ হাজার ৫ শিশু।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ