সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১:২৭ এএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১:২৭ এএম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর এসেছে কয়েকটি গণমাধ্যমে। তবে ইশরাকের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

রোববার রাতে ইশরাক হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তিনি এ ধরনের কোনো নির্দেশনা পাননি।

এ বিষয়ে দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠান মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও মেলেনি কোনো উত্তর।

রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে করা সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর অস্ত্র ব্যবহার বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কেবিনেটে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

সরকার বিষয়টি আমলে নিয়েছে কি না বা কোনো তদন্ত করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ সম্বন্ধে আমি আর কোনো মন্তব্য করব না।

এর আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাজধানীতে অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান চালান। গত শনিবারের ওই ঘটনা তিনি নিজস্ব ব্যবস্থাপনায় ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, যাকে প্রচলিত আইনের লঙ্ঘন বলছেন আইন বিশেষজ্ঞরা।

পরে বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলেও সরকারের আনুষ্ঠানিক অবস্থান জানা যায়নি।

মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ, অপসারণ, পদত্যাগ বা মন্ত্রিসেবা সংক্রান্ত সকল বিষয় দেখভালের দায়িত্বে আছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিভাগটি সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ