কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ভোররাত ২টার দিকে মাজারে প্রবেশের পথে পানির ট্যাংকের পাশ থেকে বোমাটি উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, রাত ২টার দিকে বোমাটি উদ্ধারের পর সকাল ৮টার দিকে নিষ্ক্রিয় করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, বোমা বিশেষজ্ঞ দল এসে আইইডিটি নিষ্ক্রিয় করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে চলছে সাধুসঙ্গ ও তিন দিনব্যাপী গ্রামীণমেলা। রোববার দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হলেও সোমবার মেলা, আলোচনা অনুষ্ঠান ও সংগীত পরিবেশনা চলবে।



