সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৩:৩৮ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৩:৩৮ পিএম
লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু, বৈদ্যুতিক সার্কিট ও দুই বোতল পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল বস্তুটি নিষ্ক্রিয় করে। ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় রাতে এ ঘটনা ঘটে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করে। এর আগে রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের পাশে পানির ট্যাংকসংলগ্ন একটি নারিকেলগাছের গোড়া থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আখড়াবাড়ির প্রধান ফটকের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় সেখানে থাকা অস্থায়ী চায়ের দোকানের মালিকের। পরে ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ কন্ট্রোল রুমে জানান।

খবর পেয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। পরে কুষ্টিয়ার পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয় এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তা চাওয়া হয়। পরেরদিন সকাল ৯টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রোববার দিবাগত রাতে মাজারের প্রধান ফটকসংলগ্ন পানির ট্যাংকের পাশে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে বস্তুটি নিষ্ক্রিয় করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ