মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

যশোরের ঝিকরগাছায় বাবা-মায়ের সঙ্গে দুর্গাপূজার প্রতিমা দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ভাইবোন দুই শিশু। যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে বের হন। পথে তারা দুর্ঘটনার শিকার হন।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর লাশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ