মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

রাজবাড়ী‌তে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বড় লক্ষ্মীপুর রেল লাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ধারণা করা হচ্ছে, তার বয়স ৩২ বছর। এছাড়া রাজবাড়ীর কু‌টি পাঁচু‌রিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

মিজানুর সাংবাদিকদের বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‘কোন ট্রেনে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশ নিহত‌দের পরিচয় জানার চেষ্টা করছি,’ বলেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ