মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা এসআরবির

দুর্গাপূজায় নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা এসআরবির...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১:০৯ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ১:০৯ পিএম
দুর্গাপূজায় নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা এসআরবির

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চ পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম।

তিনি বলেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এসআরবি-১-এর আওতাধীন। এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআরবি-১-এর অধিনায়ক আরও বলেন, দুর্গাপূজা ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ