বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম
৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ