বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

যশোরে চুরির অভিযোগে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

যশোরে চুরির অভিযোগে পিটুনিতে আহত যুবকের মৃত্যু...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম
যশোরে চুরির অভিযোগে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

যশোরে চুরির অভিযোগে মারধরে আহত যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত স্বাধীন (২২) শহরের বারান্দি মোল্লাপাড়ার বাঁশতলা এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, স্বাধীনকে গত শনিবার রাতে পেটানো হয়। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে ওই রাতেই ঢাকায় পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে শহরের মালপাড়া এলাকায় চুরির অভিযোগে পেটানো হয় স্বাধীনকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় পাঠানো হয়।

পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, পুলিশ ঘটনাটি জেনেছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ