বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

যেভাবে বয়স কম দেখাবে জানালেন অভিনেত্রী শশী

যেভাবে বয়স কম দেখাবে জানালেন অভিনেত্রী শশী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম
যেভাবে বয়স কম দেখাবে জানালেন অভিনেত্রী শশী

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের বিখ্যাত উপন্যাস ‘হাজার বছর ধরে’ অবলম্বনে নির্মিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী শারমিন জোহা শশী। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই কালজয়ী বাংলাদেশি সিনেমাটি সরকারি অনুদানে নির্মাণ করা হয়। এটি প্রযোজনা ও পরিচালনা করেন কোহিনুর আক্তার সুচন্দা।

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ে আছেন অভিনেত্রী শারমিন জোহা শশী। তবে ছাপিয়ে যেতে পারেননি টুনি চরিত্রের সুনাম। যদিও অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন শারমিন জোহা শশী। সেই সঙ্গে ছবি প্রকাশের পাশাপাশি জীবন, ইতিবাচকতা ও নিজেকে ভালোবাসা নিয়ে নানা কথা বলেছেন অভিনেত্রী। ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশের পাশাপাশি নিজের অভিনীত কাজের খবরও ভক্তদের সঙ্গে শেয়ার করে তিনি।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, শাড়ি পরা একটি ছবি পোস্ট করে জোহা শশী জানিয়েছেন— কীভাবে কম বয়সী দেখাবে। অভিনেত্রী লিখেছেন— ‘আপনাকে আপনার বয়সের তুলনায় কম বয়সী দেখায়। কারণ আপনি হিংসা বা খারাপ শক্তি বয়ে বেড়ান না।’ তার এ কথায় উঠে এসেছে ইতিবাচক মানসিকতা ও নেতিবাচকতা থেকে দূরে থাকার একটি বড় বার্তা।

জীবনকে সহজভাবে দেখার পরামর্শ দিয়ে আরেকটি পোস্টে জোহা শশী লিখেছেন— ‘জীবন সহজ হতে পারত, যদি না আমরাই ধরে ধরে পরিস্থিতিগুলোকে জটিল করতাম। চলুন জীবন সহজ করি। সবাইকে গোলাপি শুক্রবারের শুভেচ্ছা।

সামাজিক মাধ্যম ফেসবুকে অভিনেত্রীর এসব পোস্টে উঠে এসেছে ইতিবাচক থাকা, জীবনকে সহজভাবে দেখা এবং নিজের প্রতি যত্নশীল হওয়া।

উল্লেখ্য, অভিনেত্রী জোহা শশী ‘ঘরে বাইরে’ নাটকে এশা চরিত্রে অভিনয় করছেন। নাবিলের সঙ্গে জুটি হয়ে দর্শকদের সামনে এসেছেন। বর্তমানে নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ