বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্মী

প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্মী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১:৫৯ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১:৫৯ পিএম
প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্মী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে বিএনপির ৯ নেতাকর্মী মোবাইল ফোন হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজন নগরীর রাজপাড়া থানায় ও একজন বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে ফোন হারিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে তাওসীফ আজাদও। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে।

জানতে চাইলে আরডিএ চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন, প্রধানমন্ত্রী যখন বক্তব্য শেষ করে চলে যাচ্ছিলেন, তখন মঞ্চের পেছন দিকেই দাঁড়িয়ে ছিল আমার ছেলে। ভিড়ের মধ্যে কেউ তার ফোনটি নিয়ে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, জনসভায় ফোন হারানোর ঘটনায় রাজপাড়া থানায় সাতটি জিডি হয়েছে। তবে ফোন হারিয়ে কেউ কেউ এখনো জিডি করেননি।

তাদের একজন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশা। ফোন চুরির ঘটনায় তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় আমার ফোন চুরি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কোনো মেসেজ কিংবা বিব্রতকর কোনো পোস্ট দেখলে এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।

যোগাযোগ করা হলে ফরহাদ বাদশা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় পাঞ্জাবির পকেট কেটে তার মোবাইল ফোন চুরি করা হয়েছে। তবে এ ব্যাপারে তিনি এখনো জিডি করেননি। তবে তিনি জিডি করবেন।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ পর্যন্ত ফোন হারানোর সাতটি জিডি হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট খুব শক্তিশালী। আমরা ফোনগুলো উদ্ধার করব। যদি কোনো অপরাধী পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ