রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবাড়ি এলাকা থেকে এগুলো উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এসআরবি-৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. ফয়সাল ইশতিয়াকসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে এসআরবি খবর পায় আদুবাড়ি উত্তর পাড়া সংলগ্ন লিচু বাগানের পাশে একটি সিমেন্টের বস্তা ফেলে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
এর মধ্যে ৬৪টি লাল স্কচটেপ ও ৩৯টি কালো স্কচটেপে মোড়ানো ছিল বলে জানান তিনি।
এসব ককটেল পর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান বলে জানান এই র্যাব কর্মকর্তা।



