বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৪:৫৩ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৪:৫৩ পিএম
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আগামীকাল (শুক্রবার) সকাল থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শেখ শামীম আহমেদ বলেন, নিজেদের দাবি-দাওয়া নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। এরপর ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে আগামীকাল (শুক্রবার) সকাল থেকে তারা হাসপাতালে যোগদান করবেন।

এর আগে পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক। এতে সেবাপ্রার্থী রোগীরা ভোগান্তির মধ্যে পড়েন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে প্রবেশ করতে না দেওয়া, ভর্তি ও ভর্তির পরের দিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ