বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ক্যানসার আক্রান্ত সুফিয়া বেগমের চিকিৎসার জন্য সহায়তার আবেদন

ক্যানসার আক্রান্ত সুফিয়া বেগমের চিকিৎসার জন্য সহায়তার আবেদন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএম
ক্যানসার আক্রান্ত সুফিয়া বেগমের চিকিৎসার জন্য সহায়তার আবেদন

গত ছয় বছর ধরে স্তন ক্যানসারে ভুগছেন ৫৯ বছর বয়সী সুফিয়া বেগম। ২০২০ সালের মার্চে কলকাতার টাটা মেডিকেল সেন্টারে তার অস্ত্রোপচার হয়। এরপর থেকে দেশে তার চিকিৎসা চলছে।

সুফিয়া বেগমের জন্য নিয়মিত কেমোথেরাপি, হরমোনাল থেরাপি, ওষুধ ও বিভিন্ন পরীক্ষার প্রয়োজন। তার মাসিক ওষুধের খরচ ১২ থেকে ১৫ হাজার টাকা। এ ছাড়া প্রতিটি কেমোথেরাপি ও পরীক্ষার জন্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। তিনি অস্টিওপোরোসিসসহ অন্যান্য শারীরিক জটিলতায়ও ভুগছেন। সম্প্রতি পড়ে গিয়ে তিনি শয্যাশায়ী হয়েছেন।

বছরের পর বছর চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবারের জমানো অর্থ শেষ হয়ে গেছে। চিকিৎসা চালাতে ঋণ নিতে হয়েছে। গত বছর তার স্বামী স্ট্রোক করায় পরিবারের আর্থিক সংকট তীব্র হয়েছে।

সুফিয়া বেগমের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

সাহায্য পাঠানোর ঠিকানা:সুফিয়া বেগমহিসাব নম্বর: ০০৪১-০৩১০০২৮৯০৪এনসিসি ব্যাংক, রাজশাহী শাখা।সুফিয়া বেগমের মেয়ে জিনাত আরার ব্যক্তিগত বিকাশ নম্বরেও (০১৭৬২৩১৯০০১) সাহায্য পাঠানো যাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ