বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৫:৪৮ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৫:৪৮ পিএম
৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামে ছয় কোটি টাকার ইয়াবাসহ রুহুল আমিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ইয়াবা পরিবহণে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার খন্দকার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত সোহরাব আলী।

ডিবি পুলিশ জানায়, ডিবির দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-১ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত ১টা ৫০ মিনিটে ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়। পরে ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। তার দেখানো স্থান থেকে মোট ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ