বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

কত রানে জিতলে ফাইনালে বাংলাদেশ

কত রানে জিতলে ফাইনালে বাংলাদেশ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৬:৫৫ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৬:৫৫ পিএম
কত রানে জিতলে ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে বিপদে আছে। আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে আরও বিপদে আছে টাইগাররা।

আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি ৪১ রানের ব্যবধানে জিততে পারে তাহলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে পারবে। এর ব্যতিক্রম হলে ফাইনালে খেলবে আফগানিস্তান-জিম্বাবুয়ে। দর্শক থাকবে টাইগাররা।

আজ টস জেতায় বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। আগে ব্যাট করে ৪১ রানে জিততে পারলে ফাইনালে খেলতে পারবে। কিন্তু শুরুতে টাইগারদের ব্যাটিং ধসের কারণে ফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে।

ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোঠণাসা হয়ে পড়েছে টাইগাররা।

প্রথম ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৪ রান। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই শুরু করেছিলেন দুই ওয়াইড দিয়ে। কিন্তু তার দ্বিতীয় বৈধ ডেলেভারি তানজিদের ব্যাট ছুয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। তানজিদ ৬ বলে ১ রান করে সাজঘরে ফেরেন।

নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে কিছু বুঝে ওঠর আগেই ইয়ামিন আহমেদ দজাইয়ের গতির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ের মধ্য দিয়ে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর আজমত উল্লাহ ওমরাইয়ের করা সমপ্তম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বর্তমান অধিনায়ক তাওহীদ হৃদয়।

মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। দলকে কেলায় ফেরাতে চেষ্টা করছেন ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ