বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ব্রোঞ্জ জিতেছে নেপাল

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ব্রোঞ্জ জিতেছে নেপাল...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৬:২০ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৬:২০ পিএম
‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ব্রোঞ্জ জিতেছে নেপাল

ম্যাচের প্রথম ২০ মিনিট নেপালের সঙ্গে পাল্লা দিয়েই লড়াই করেছে মালদ্বীপ। তবে এরপর আর সেই ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। শেষ পর্যন্ত মালদ্বীপকে ২৭–১৫ গোলে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ব্রোঞ্জ পদক জিতেছে নেপাল।

বুধবার (২১ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উমা রায়। ছয়টি গোল করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

এর আগে লিগ পর্বের ম্যাচেও মালদ্বীপকে হারিয়েছিল নেপাল। সেই ম্যাচে ২৪–১৮ গোলে জয় পেয়েছিল দলটি। তবে বাংলাদেশ ও ভারতের কাছে পরাজিত হওয়ায় ফাইনালে জায়গা করে নিতে পারেনি নেপাল। শেষ পর্যন্ত চার দলের এই প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ