শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ

২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৬:৫৫ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৬:৫৫ পিএম
২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ

এশিয়ার উঠতি দল আফগানিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ‘‘ফাইনালে ‘’ মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোঠণাসা হয়ে পড়েছে টাইগাররা।

প্রথম ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৪ রান। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই শুরু করেছিলেন দুই ওয়াইড দিয়ে। কিন্তু তার দ্বিতীয় বৈধ ডেলেভারি তানজিদের ব্যাট ছুয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। তানজিদ ৬ বলে ১ রান করে সাজঘরে ফেরেন।

নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে কিছু বুঝে ওঠর আগেই ইয়ামিন আহমেদ দজাইয়ের গতির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ের মধ্য দিয়ে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর আজমত উল্লাহ ওমরাইয়ের করা সমপ্তম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বর্তমান অধিনায়ক তাওহীদ হৃদয়।

মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। দলকে কেলায় ফেরাতে চেষ্টা করছেন ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ‘‘ফাইনালে’’ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৯ রানের বিশাল ব্যবধানে জিতে এগিয়ে যায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৫৮ রানের বিশাল জয়ে ফাইনালের পথে আফগানরা।

আজকের ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনালে’ পরিনত হয়েছে। এই ম্যাচে হারলেই টাইগারদের বিদায়। জিতলেও রান রেটে এগিয়ে থাকতে হবে।

এর ব্যতিক্রম হলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। বাড়ি ফিরে আসবে টাইগাররা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ