বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৮:৩২ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৮:৩২ পিএম
পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় শাস্তির মুখে পড়েছেন পুলিশের এক এএসআই। উদয়ন ফারুক নামের ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে পেশাগত দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ কর্মকর্তার গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেট মহানগর পুলিশের কমিশনারের কার্যালয়ের নির্দেশে তাকে জালালাবাদ থানা থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। পরে তাকে সিলেট মহানগর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বুধবার (২০ অক্টোবর) জানান, সরকারি পোশাক পরে দায়িত্ব পালনকালে অন্য কাজে জড়িয়ে পড়া মারাত্মক দায়িত্বহীনতা ও অবহেলার শামিল। এ কারণে প্রাথমিক তদন্ত ও বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পাশাপাশি, ঘটনাটি তদন্ত করে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য জালালাবাদ অঞ্চলের সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে দায়িত্ব পালন করছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের মঞ্চে উঠে পুলিশের পোশাক পরা অবস্থায় জেমসের ‘ওরে ওরে হাওয়া’ গানটি পরিবেশন করেন।

পরবর্তীতে তার গান গাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়। বিষয়টি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের নজরে এলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ