শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

বরিশাল-বরগুনা মহাসড়কে সড়ক পার হওয়ার সময় দুই অটোরিকশার চাপায় আব্দুল মন্নান মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি অটোরিকশা আটক করেছে পুলিশ, অন্যটির চালক পলাতক।

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম
বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কে সড়ক পার হওয়ার সময় দুই অটোরিকশার চাপায় আব্দুল মন্নান মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুল হক মল্লিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মডেল মসজিদ এলাকায় সড়ক পার হচ্ছিলেন আব্দুল মন্নান। এ সময় দুটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম ডেইলি বরিশাল-কে জানান, তার স্বামী সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কী কারণে তিনি ওই এলাকায় গিয়েছিলেন, তা তিনি জানেন না।

দুর্ঘটনার পর অটোরিকশা দুটির মধ্যে একটি আটক করেছে পুলিশ। অন্যটি নিয়ে চালক পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একটি অটোরিকশা আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ