শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

২ সংগঠনের অবরোধের ডাক, আবারও সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

২ সংগঠনের অবরোধের ডাক, আবারও সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৯:০৪ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৯:০৪ পিএম
২ সংগঠনের অবরোধের ডাক, আবারও সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

রাঙ্গামাটির সাজেক পর্যটন সড়কে দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পরিপ্রেক্ষিতে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী আজ বুধবার রাত ৮টার দিকে জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১১ অক্টোবর আরেকটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ স্থগিত করেছিল। দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত করা হলে সেই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন।

আগামীকাল বৃহস্পতিবার থেকে সাজেক পর্যটন সড়কে নতুন করে অবরোধের ডাক দিয়েছে ওই দুই সংগঠন। এ কারণে প্রশাসন আবারও সাজেক ভ্যালিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ