বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

তথ্যপ্রযুক্তি

যে কারণে মেটাকে দিতে হচ্ছে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

যে কারণে মেটাকে দিতে হচ্ছে ২৫ বিলিয়ন ডলার জরিমানা...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৯:২৯ এএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৯:২৯ এএম
যে কারণে মেটাকে দিতে হচ্ছে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্ত করার দায়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটাকে ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক।

বুধবার (২১ অক্টোবর) দেওয়া এ আদেশকে বড় কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যতম বৃহৎ জরিমানার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালে মেটার বিরুদ্ধে মামলাটি করে নিউ মেক্সিকো কর্তৃপক্ষ। মামলায় অভিযোগ করা হয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ব্যবহার, গোপনীয়তা এবং ফেসবুকের বিভিন্ন নীতি সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল প্রতিষ্ঠানটি।

দুই সপ্তাহের শুনানি শেষে গত মাসে সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক মেটার বিরুদ্ধে আদেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, প্রতিষ্ঠানটি নিউ মেক্সিকোর ভোক্তা অধিকার সুরক্ষা আইন অন্তত ৪ কোটি ৩০ লাখ বার লঙ্ঘন করেছে।

আইন অনুযায়ী, প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে। সেই আইনি কাঠামোর ভিত্তিতে বুধবার মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রান্সিস জে. ম্যাথিউ।

আদালতের এ রায় মেটার জন্য বড় ধরনের ধাক্কা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কারণে ব্যবহারকারীদের ক্ষতি হয়েছে এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা হাজারো মামলা করেছেন।

এসব মামলায় শিশু-কিশোরদের নিরাপত্তা বিঘ্নিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বাড়ানো, অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

ব্যবহারকারীদের সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে আইনি লড়াইয়ে নিউ মেক্সিকো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে করা পৃথক একটি মামলায় গত আগস্টে মেটাকে আরো ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেন নিউ মেক্সিকোর এক বিচারক। এর আগে গত মার্চে একই মামলায় প্রতিষ্ঠানটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

ক্রমাগত এসব আইনি পদক্ষেপের ফলে ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর দায়বদ্ধতা নিয়ে মেটার ওপর চাপ বাড়ছে।

ছোট চাইনিজ তেলাপোকায় অতিষ্ঠ?

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ