বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

‘স্নাইপার এর অভাব ছিল’, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

‘স্নাইপার এর অভাব ছিল’, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১:০৮ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ১:০৮ পিএম
‘স্নাইপার এর অভাব ছিল’, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে তাকে বহনকারী রুয়েটের বাস নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য করা এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ এর (এসআরবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াকসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইশতিয়াক জানান, ‘মো. আবু বকর সিদ্দিক নামে ওই যুবককে ঢাকায় আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে সামরিক উড়োজাহাজে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রুয়েটের (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) একটি বাসে তিনি রাজশাহী শহরে যান। একই বাসে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেন এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। এরপর ওই বাসে শহর থেকে শাহ মখদুম বিমানবন্দরে ফিরে যান তিনি।

‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসটির ছবি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে প্রধানমন্ত্রীর বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রুয়েটের বাস ব্যবহার করা নিয়ে প্রশ্ন তোলা হয়।

মন্তব্যের ঘরে ‘মো. আবু বকর সিদ্দিক’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়: ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ