বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৫:২৫ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৫:২৫ পিএম
যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

সম্প্রতি দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পেয়েছে। এ সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করে চলেছে। আর সিনেমার তারকাদের প্রভাব ও সাফল্য শুধু বক্স অফিসেই সীমাবদ্ধ নয়। সিনেমার বাইরেও প্রচার ও ব্যবসায়িক খাতেও বিরাট জায়গা দখল করে আছেন অনেকেই।

তেমনই এক তারকা সামান্থা রুথ প্রভু, সিনেমার বাইরে আয় করেছেন ১০০ কোটি রুপিরও বেশি। এবার পারফিউম ব্যবসার সাফল্যে নতুন মাত্রা যোগ হয়েছে। পারফিউম ব্যবসায় আয় ছাড়িয়েছে ১২০ কোটি রুপি, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ।

এ সাফল্যে উচ্ছ্বসিত সামান্থা বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’— এমন একটি সিনেমা, যা আমার হৃদয়ের খুব কাছের।

তিনি বলেন, অন্যদিকে ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ হলো— শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা, যেখানে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এ উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী।

অভিনেত্রী বলেন, ‘মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এ সাফল্যই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে একটি ‘সিক্রেট অ্যালকেমিস্ট’। এটি একটি পারফিউম ব্র্যান্ড। ২০২০ সালে অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে মিলে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন তিনি। আর এই ব্র্যান্ডেরই আয় বাড়ছে তরতর করে।

এটি ভারতীয় নারীদের জন্য সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন অভিনেত্রী। এর পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’রও সহপ্রতিষ্ঠাতা সামান্থা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ