বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

অভিষেকেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ইশার, কারণ জানালেন অভিনেত্রী

অভিষেকেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ইশার, কারণ জানালেন অভিনেত্রী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৫:২৫ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৫:২৫ পিএম
অভিষেকেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ইশার, কারণ জানালেন অভিনেত্রী

টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন জনপ্রিয়তা অভিনেত্রী ইশা মালভিয়া। এবার বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। শুক্রবার (২৩ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তুম মেরে হো’ সিনেমাটি। এ সিনেমায় অভিনেতা গুরমিত চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

আর অভিষেক সিনেমাতেই বেশ কিছু চুমুর দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাকে। তবে এসব দৃশ্যে অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি বলেও জানিয়েছেন ইশা মালভিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পেশাদারিত্ব ও স্বাচ্ছন্দ্যের গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন গুরমিত চৌধুরী। সিনেমাটির প্রচারণায় দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়ন এখন দর্শকদের আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

এ বিষয়ে ইশা বলেন, গুরমিতের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। এর পেছনে সহশিল্পী হিসেবে গুরমিতের আচরণ এবং নিজের আত্মবিশ্বাসকে গুরুত্ব দিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘গুরমিতের সঙ্গে এ ধরনের দৃশ্যের শুটিং করতে অসুবিধা হয়নি। কারণ তিনি একজন চমৎকার মানুষ এবং একজন ভালো অভিনেতা। এর বাইরে আমি আজ যে জায়গায় এসেছি, তার পেছনে আমার আত্মবিশ্বাসেরও ভূমিকা রয়েছে। যে কোনো পরিস্থিতি সামলানোর মতো আত্মবিশ্বাস আমার আছে বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।

‘তুম মেরে হো’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিস পান্ডা। এর চিত্রনাট্য লিখেছেন নিরঞ্জন আইয়েঙ্গার ও পূর্বা নরেশ। প্রেম, আবেগের টানাপোড়েন ও সম্পর্কের নানা জটিলতা নিয়েই এ সিনেমাটির গল্প।

এর আগে সেপ্টেম্বরে প্রকাশিত টিজারে ইশা ও গুরমিতের রোমান্টিক মুহূর্তের ঝলক দেখা গিয়েছিল। কাল ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘তুম মেরে হো’ সিনেমাটি। এখন দেখার বিষয় ইশা মালভিয়ার অভিষেক যাত্রা কেমন হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ