শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও

রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৪:০১ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৪:০১ পিএম
রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও

দীপাবলি উপলক্ষ্যে নীতেশ তিওয়ারী পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত অন্যতম বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’ আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তা দেখার জন্য দীর্ঘদিন ধরে প্রহর গুনছেন বিশ্বজুড়ে তার ভক্ত-অনুরাগীরা।

এবার সিনেমা শুধু প্রেক্ষাগৃহেই নয়; ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে উপভোগের সুযোগ পাচ্ছেন ভারতীয় সিনেমাপ্রেমী দর্শক ও ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি জিওস্টার ও প্রাইম ফোকাস স্টুডিওর মধ্যে এ সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি মোতাবেক সাধারণ মাসিক কিংবা বার্ষিক সাবস্ক্রিপশন ফির অন্তর্ভুক্ত থাকবে না এ সিনেমাটি। তবে ওটিটি প্ল্যাটফর্মে এ সিনেমাটি স্ট্রিম করতে হলে আলাদা করে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, নির্মাতাদের প্রথম লক্ষ্য— সিনেমাটির বিশাল ক্যানভাস ও গ্র্যান্ড ভিজ্যুয়াল প্রেক্ষাগৃহের বড়পর্দাতেই তুলে ধরা। তাই দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তির মাধ্যমে দর্শকরা প্রথমে সিনেমা হলে গিয়ে এর আসল রোমাঞ্চ উপভোগ করবেন। এরপরই আসবে ওটিটি স্ট্রিমিংয়ের সুবিধা।

এ প্রসঙ্গে জিওস্টারের চেয়ারপারসন নীতা আম্বানি বলেন, ‘রামায়ণ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। যুগ যুগ ধরে এ কাহিনি আমাদের নীতি ও মূল্যবোধের শিক্ষা দিয়ে আসছে। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রতিটি কোণে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

প্রেক্ষাগৃহের সীমাবদ্ধতার কথা তুলে ধরে সিনেমার প্রযোজক নমিত মালহোত্রা বলেন, আমরা বিশ্বাস করি ‘রামায়ণ’ সিনেমার অভিজ্ঞতা বড়পর্দাতেই সেরা। কিন্তু আমাদের প্রেক্ষাগৃহের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশের সব দর্শকের পক্ষে হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয় না। সে কারণে ওটিটিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে গৃহকোণে বসেও কেউ এ অভিজ্ঞতা থেকে বঞ্চিত না হন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ