শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে আটকের পর মাদ্রাসায় ভাঙচুর-আগুন

পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে আটকের পর মাদ্রাসায় ভাঙচুর-আগুন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৬:০৬ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৬:০৬ পিএম
পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে আটকের পর মাদ্রাসায় ভাঙচুর-আগুন

পাবনা সদর উপজেলার একটি আবাসিক মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে বিক্ষুব্ধ জনতা ওই মাদ্রাসায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

আজ শুক্রবার পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহাসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের দড়িভাউডাঙ্গা গ্রামের নুরানি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক মো. আবু ইউসুফ গতরাতে মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। সেসময় ওই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পরে আজ ভোরে বিক্ষুব্ধ জনতা আবার মাদ্রাসায় গিয়ে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানায়, ওই মাদ্রাসার ৬০ শিক্ষার্থীর ৩০ জনই আবাসিক। রাতেই আবাসিক শিক্ষার্থীদের উদ্ধার করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

পরিদর্শক সঞ্জয় কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ