শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেফতার ২

হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেফতার ২...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৮:৫০ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৮:৫০ পিএম
হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেফতার ২

নওগাঁর মান্দা উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকিং করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কাশোপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ও রাঙ্গামাটিয়া গ্রামের মৃত অব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ এবং কার্যক্রম নিষিদ্ধ মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে আব্দুল জলিল (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ মাইকিংয়ের ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও বর্ণের ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়।

প্রচারণায় দাবি করা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত-নির্বিশেষে তাকে স্বাগত জানানোর কথা বলা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এলে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার দুজন আমাদের কাছে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ