আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদ। অভিজ্ঞ খেলোয়াড়, উদীয়মান প্রতিভা ও প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে গঠিত এই দলের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করেছে বাংলাদেশ।
সাফের জন্য ঘোষিত ২৮ জনের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন দুই প্রবাসী মাহি খান ও রোনান সুলিভান। অন্যদিকে আসিয়ান কাপে ইনজুরির কারণে চূড়ান্ত স্কোয়াডে ছিলেন না তপু বর্মণ। তিনি আবার দলে ফিরেছেন। এছাড়া মো. ইসহাক আকন্দ ও মো. আসিফ নামে আরো দুই ফুটবলারকে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে তারা মূল ২৮ সদস্যের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত নন।
ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো: সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো. ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মো. মাহি খান, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন ও রোনান বেঞ্জামিন সুলিভান। শুধু অনুশীলন ক্যাম্পে থাকবেন ইসহাক আকন্দ ও মো. আসিফ।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডের খেলোয়াড়রা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন।



