সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম
স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা।

সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। এবার বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেতা। তবে গিটার বাজানোর দৃশ্যের চেয়ে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তার মজার কথোপকথনই বেশি নজর কেড়েছে নেটিজেনদের।

তে নীল কুর্তা ও সাদা পায়জামা পরে হলুদ রঙের একটি ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায় সাইফকে। তার সঙ্গে ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন আরও কয়েকজন সংগীতশিল্পী। বাড়ির বারান্দাতেই গানের আসরের জন্য সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাটি। ভিডিওর ক্যাপশনে সাইফ লেখেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।

টি প্রকাশের পর মন্তব্যের ঘরে সাইফের প্রশংসা করেন কারিনা। স্বামীর উদ্দেশে তিনি লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?

স্ত্রীর এমন প্রশংসার জবাবে মজার ছলে সাইফ লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ তাদের এই খুনসুটিপূর্ণ কথোপকথন বেশ উপভোগ করছেন ভক্তরা। সাইফের মন্তব্যে মজার ছলে নজর লাগার ভয়ও খুঁজে পেয়েছেন নেটিজেনদের অনেকে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান ও কারিনা কাপুর। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই তারকা দম্পতি। তাদের দুই ছেলে—তৈমুর আলী খান ও জেহ আলী খান।

এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন সাইফ। সেই সংসারে তার দুই সন্তান রয়েছেন। তারা হলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান ও অভিনেতা ইব্রাহিম আলী খান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ