শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বিএনপির ঘরে দেশের সেরা তিন অর্জনের ট্রফিই রয়েছে: মীর শাহে আলম

বিএনপির ঘরে দেশের সেরা তিন অর্জনের ট্রফিই রয়েছে: মীর শাহে আলম...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৯:২১ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৯:২১ পিএম
বিএনপির ঘরে দেশের সেরা তিন অর্জনের ট্রফিই রয়েছে: মীর শাহে আলম

বিএনপির ঘরে দেশের সেরা তিনটি অর্জনের ট্রফিই রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দেশের স্বাধীনতা, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বিএনপির ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি এমন কথা বলেন। তিনটি ট্রফি জয় করা দলকে পতনের হুমকি দিয়ে লাভ নেই বলেও হুঁশিয়ার করেন মীর শাহে আলম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার নির্বাচিত ১৬১ জন প্রতিভাবান শিক্ষকের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শিক্ষকদের পরীক্ষা নিয়ে তাদের মধ্য থেকে ১৬১ জনকে নির্বাচিত করা হয়।

মীর শাহে আলম বলেন, ১৯৭১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগেরও অবদান ছিল। জুলাইয়ের আন্দোলনেও বিএনপি ও জামায়াতের ভূমিকা ছিল।

শিক্ষকদের অবহেলিত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সব পেশার মানুষকে গড়ে তোলেন শিক্ষকেরা। অথচ বাংলাদেশের শিক্ষকসমাজ যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন দেশপ্রেমিক সরকার ক্ষমতায় না থাকায় এ অবহেলা আরো বেড়েছে। শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জিয়াউর রহমানের শাসনামলের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছিলেন। তাকে হত্যার মধ্য দিয়ে দেশকে পেছনে ঠেলে দেওয়া হয়। পরে খালেদা জিয়া দেশের অর্থনৈতিক পরিস্থিতি চাঙা করার চেষ্টা করেন। ওয়ান-ইলেভেনের সরকার দেশের রাজনীতিতে স্বৈরাচারের ধারার সূচনা করে এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকার ফ্যাসিবাদী আচরণ শুরু করে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, দীর্ঘ সংকট থেকে দেশকে উত্তরণের দায়িত্ব এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর বর্তেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ