শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

মুসলিম হয়ে কেন সিঁথিতে সিঁদুর-হাতে শাঁখা পরেন? জবাবে যা বললেন অভিনেত্রী নুসরাত

মুসলিম হয়ে কেন সিঁথিতে সিঁদুর-হাতে শাঁখা পরেন? জবাবে যা বললেন অভিনেত্রী নুসরাত...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পিএম
মুসলিম হয়ে কেন সিঁথিতে সিঁদুর-হাতে শাঁখা পরেন? জবাবে যা বললেন অভিনেত্রী নুসরাত

মুসলিম হয়েও কেন হিন্দুদের ধর্মীয় উৎসবে অংশ নেন, কেন সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা-পলা পরেন- এমন প্রশ্নে বারবার সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরত জাহান। এবার সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেছেন, উৎসব সবার। অন্য ধর্মের উৎসবে বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে অংশ নিলে কাউকে জবাবদিহি করতে হবে কেন?

দুর্গাপূজার বিজয়া দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে উমাবরণ করতে দেখা যায় নুসরতকে। তার হাতে শাঁখা-পলা ও সিঁথিতে সিঁদুর নজর কাড়ে অনেকের। তবে উৎসবের সেই মুহূর্ত ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। একাংশের প্রশ্ন, মুসলিম পরিবারের সন্তান হয়েও কেন তিনি হিন্দু বিবাহিত নারীর মতো সাজেন এবং দুর্গাপূজার বিভিন্ন রীতিতে অংশ নেন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন নুসরত। তিনি বলেন, অনেকে তাকে মনে করিয়ে দেন যে তিনি ‘জাহান’। কিন্তু এসব কথার জবাব তিনি কখনো দেননি।

অভিনেত্রী বলেন, অন্য ধর্মের হয়েও যারা নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে দেবীর আরাধনা করেন এবং সিঁদুর খেলায় অংশ নেন, তাদেরও এ নিয়ে জবাবদিহি করতে বলা উচিত নয়। কারণ, এটি একান্তই ব্যক্তিগত পছন্দ ও বিশ্বাসের বিষয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে করা বিভিন্ন মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নুসরত। তার বক্তব্য, নিজের ধর্ম সম্পর্কে সবকিছু জানেন বলে যারা মনে করেন, তাদের অন্যের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে মন্তব্য করার আগে ভাবা উচিত। নিজের বিশ্বাস নিজের কাছে রাখার পরামর্শ দিয়ে অভিনেত্রী বলেন, প্রত্যেকে নিজের মতো ভালো থাকুন।

নুসরত এর আগেও বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। শাঁখা-পরা, সিঁদুর ব্যবহার কিংবা হিন্দু ধর্মীয় আচার পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেই তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করে আসছেন তিনি।

দুর্গাপূজার পাশাপাশি নিজের বাড়িতে জন্মাষ্টমী, শিবরাত্রি ও দীপাবলির মতো উৎসবও পালন করেন নুসরত। তার এই অবস্থান নিয়ে যেমন প্রশংসা রয়েছে, তেমনি সমালোচনাও থামেনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ