শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৪:০৯ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৪:০৯ পিএম
খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলার সড়ক অবরোধ শেষ হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি এবং খাগড়াছড়ি-ঢাকা সড়কের যানবাহন চলাচল শুরু হয়েছে।

এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে পিকেটিং করেছে অবরোধকারীরা। এ সময় পানছড়ি সড়কে কাঠের গুঁড়ি, সাজেক সড়কের বিভিন্ন এলাকায় কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে দেয় অবরোধকারীরা। পাশাপাশি খাগড়াছড়ি জেলা সদরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। তবে সেনাবাহিনী ও পুলিশের সর্তক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় কথা হয় শামিমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে অপেক্ষায় ছিলাম, কখন গাড়ি চলাচল শুরু হবে। বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে রওয়ানা দিয়েছি ডাক্তার দেখানোর জন্য। ১২টার আগে এলেও কোথাও কেউ বাধা দেয়নি।

শহরের নারকেল বাগান এলাকায় শান্তি পরিবহণের কাউন্টারে চট্টগ্রাম যাওয়ার অপেক্ষায় ছিলেন সুমাদ্রী চাকমা। তিনি বলেন, ‘সকালে আমাদের চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। অবরোধের কারণে যেতে পারিনি। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দেখেছি, অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তাই এখন যাওয়ার ভরসা পাচ্ছি। দুপুর ১টার পর চট্টগ্রামের গাড়িতে চলে যাব।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের এবং শহরের বাইরে কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করেছিল পিকেটাররা। আইনশৃঙ্খলা বাহিনী গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঢাকা থেকে আসা নৈশকোচগুলো ভোরেই খাগড়াছড়ি শহরে পৌছে যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ