শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

গোপালগঞ্জে মিছিল থেকে পুলিশের ওপর হামলা, এসআই-কনস্টেবল আহত

গোপালগঞ্জে মিছিল থেকে পুলিশের ওপর হামলা, এসআই-কনস্টেবল আহত...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৬:৪৯ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৬:৪৯ পিএম
গোপালগঞ্জে মিছিল থেকে পুলিশের ওপর হামলা, এসআই-কনস্টেবল আহত

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, পাঁচ সদস্যের একটি দল সেখানে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

হঠাৎ একটি গলি থেকে কয়েকজন স্লোগান দিয়ে মিছিল নিয়ে এসে পুলিশের ওপর হামলা চালান এবং গাড়ি ভাঙচুর করেন। এতে এসআই ফুলমিয়া ও আরেক কনস্টেবল আহত হন। পরে হামলাকারীদের ধাওয়ার মুখে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান।

ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থনে মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ