রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:৪০ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:৪০ পিএম
এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার বিপক্ষে রোববার দিবাগত রাতের এল ক্লাসিকোয় খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফ্লুতে আক্রান্ত হওয়ায় ম্যাচের ঠিক আগে দল থেকে ছিটকে গেছেন তিনি।

রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, স্প্যানিশ লিগের দশম রাউন্ডে রোববার সন্ধ্যায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ফ্লুজনিত উপসর্গের কারণে শেষ মুহূর্তে অনুপস্থিত থাকবেন কোর্তোয়া।

তার পরিবর্তে গোলরক্ষক ইলিয়া ভলোশিনকে দলে অন্তর্ভুক্ত করেছে মাদ্রিদ। তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে গোলবারের নিচে ইউক্রেনের আন্দ্রি লুনিনেরই মূল একাদশে থাকার সম্ভাবনা বেশি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন কোর্তোয়া। এসব ম্যাচে ১৪টি গোল হজম করেছেন তিনি এবং ক্লিনশিট রাখতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে।

এল ক্লাসিকোর আগে নয় ম্যাচ শেষে লা লিগার পয়েন্ট টেবিলে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ