মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সিলেটের জঙ্গলে বিদেশি অস্ত্র ও পুলিশের লুণ্ঠিত গ্রেনেড

সিলেটের জঙ্গলে বিদেশি অস্ত্র ও পুলিশের লুণ্ঠিত গ্রেনেড...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম
সিলেটের জঙ্গলে বিদেশি অস্ত্র ও পুলিশের লুণ্ঠিত গ্রেনেড

সিলেটে যুক্তরাষ্ট্রের তৈরি ওয়ান শুটার পাইপগান, বিস্ফোরকদ্রব্য এবং পুলিশের লুণ্ঠিত একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এগুলো উদ্ধার করে।

নগরের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়।

রোববার ভোররাতের দিকে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি বিশেষ দল এসব আলামত জব্দ করে।

এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে ১২টার দিকে বাইপাস এলাকায় অবস্থানকালে পীরেরগাঁও জঙ্গলে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কিছু অপরাধীর জমায়েতের খবর পেয়ে এসআরবির দলটি সেখানে তাৎক্ষণিক তল্লাশি চালায়।

এ সময় জঙ্গলে পড়ে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে আমেরিকার তৈরি একটি ওয়ান শুটার পাইপগান, চারটি পাওয়ার জেল, চারটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, চারটি শর্টগানের কার্তুজ ও পুলিশের লুণ্ঠিত একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ