সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৯ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৯ পিএম
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ তা নেমে এসেছে ১৬ ডিগ্রির ঘরে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

এর আগে, গতকাল একই সময়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ভোর হলেই দেখা মেলে সূর্যের। দিনভর থাকে প্রখর রোদ। তবে সন্ধ্যা হলেই বদলে যায় আবহাওয়া। বাড়তে শুরু করে শীতের অনুভূতি। রাতের সঙ্গে বাড়ে কুয়াশাও। ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিরাজ করে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। তবে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনে গরম এবং রাতে ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ