সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৩৪ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৩৪ পিএম
খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারলেন না আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তার পরিবর্তে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনীত করেছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।

গত ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন মেঘনা আলম। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি।

পোস্টে মেঘনা আলম লিখেছিলেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম। আলহামদুলিল্লাহ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও দেখা করেন মেঘনা। এ সময় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো সাজে উপস্থিত হয়ে আলোচনায় আসেন তিনি।

তবে মেঘনা আলম দাবি করেছিলেন, ইচ্ছা করে খালেদা জিয়ার মতো সাজেননি তিনি। নিজেকে মার্জিতভাবে উপস্থাপন করতে গিয়ে তার সাজ প্রয়াত প্রধানমন্ত্রীর মতো দেখিয়েছে বলে জানান মেঘনা।

এদিকে বিএনপির মনোনয়ন না পাওয়ার বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে।

বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ১২ নভেম্বর এ উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ