বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন...

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৪৯ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৪৯ পিএম
বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামের এক শিক্ষার্থীর ডান হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে তার হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের চত্রা গ্রামের বাংলাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে ও গলাচিপা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের একপর্যায়ে বাড়ির সামনের রাস্তায় বাজি (দিয়াশলাইয়ের বারুদ ও ছাতার ডাঁট দিয়ে স্থানীয়ভাবে তৈরি) ফোটাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন অমিত। স্থানীয়রা দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) প্রেরণ করেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান জানান, আহত অমিতের হাতে ডিগ্লোভিং ইনজুরি অর্থাৎ ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর ক্ষতিগ্রস্ত হাতটি রক্ষা করা যাবে কিনা, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাস করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করে দেখছি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ