বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

চট্টগ্রামে বিকল বাস থেকে নামা যাত্রীদের ওপর উঠে গেল লরি, নিহত ৫

চট্টগ্রামে বিকল বাস থেকে নামা যাত্রীদের ওপর উঠে গেল লরি, নিহত ৫...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২১ এএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম
চট্টগ্রামে বিকল বাস থেকে নামা যাত্রীদের ওপর উঠে গেল লরি, নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় দুই নারী ও এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

গতকাল সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়্যাল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন— নেত্রকোণার মদন উপজেলার শিবাশ্রম গ্রামের বাসিন্দা আজহারুল (৪২), তার স্ত্রী ফাতেমা (৪০), তাদের সন্তান রাকিব (৮), একই উপজেলার বড়কান্দা গ্রামের আবুল হোসেন। নিহত আরেক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে রাত ১টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি মহাসড়কের পাশে থামানো হয়।

বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী লরি তাদের চাপা দেয়।।

ওসি জানান, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম জানান, আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ