মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি

খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম
খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক যুবদল নেতা আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবির সিদ্দিকী শুভ্রসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে মো. সোহেল শেখ (৩৪) নামে ওই ব্যক্তির ওপর হামলা হয়। গুলিতে তার ডান হাত ও পেটের ডান পাশ জখম হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, জানান আবির সিদ্দিকী।

সোহেল বড় কড়িয়া গ্রামের মো. গনি শেখের ছেলে। যুবদল খুলনা জেলা ইউনিটের প্রেসিডেন্ট নাদিমুজ্জামান জনি সাংবাদিকদের জানান, সোহেল বটিয়াঘাটা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সূত্র জানিয়েছে, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বটিয়াঘাটা উপজেলায় নতুন কমিটি গঠন করা হয়নি।

পুলিশ জানিয়েছে, রাতে সোহেল মোটরসাইকেলে বসে ছিলেন। সে সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আবির সিদ্দিকী বলেন, ‘হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বিস্ফোরক আইন ও মারামারিতে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে, জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ মাসে খুলনায় ৭১ জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৬৯টি। এর কারণ একই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের তথ্য অনুসারে, বেশির ভাগ হত্যাকাণ্ডের কারণ অস্ত্র ও মাদক চোরাকারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ