মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

‘১০ গুণ ভালো করব’ বলে বছরে বছরে শুধু পেছাচ্ছেনই, এবার কোথায় ভিনি?

‘১০ গুণ ভালো করব’ বলে বছরে বছরে শুধু পেছাচ্ছেনই, এবার কোথায় ভিনি?...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম
‘১০ গুণ ভালো করব’ বলে বছরে বছরে শুধু পেছাচ্ছেনই, এবার কোথায় ভিনি?

এই তো, ২ বছর আগেও ব্যালন ডি’অর জয়ের অন্যতম বড় দাবিদার ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ২০২৪ সালে শেষমেশ ব্যালন ডি’অর জেতা হয়নি তার। এরপর রাগে ক্ষোভে তিনি বলেছিলেন, ‘আরও ১০ গুণ ভালো করব, যার জন্য তারা প্রস্তুত নয় একেবারেই’। সে কথা বলার পর থেকে ভিনি কেবল পেচ্ছাচ্ছেনই। এবার আরও এক ধাপ অবনমন হয়েছে তার।

দুই বছরের ব্যবধানে ব্রাজিলিয়ান তারকার অবস্থান এখন অনেক নিচে। ২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় ১৭তম হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। গেল বছর তিনি ব্যালনের তালিকায় ছিলেন ১৬তম স্থানে।

২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ে রিয়াল মাদ্রিদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভিনিসিয়ুস। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তখন ব্যালন ডি’অর জয়ের অন্যতম ফেবারিট ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুরস্কারটি জেতেন স্পেনের রদ্রি, যিনি তখন ম্যানচেস্টার সিটির হয়ে খেলতেন এবং বর্তমানে বার্সেলোনার সঙ্গে যুক্ত।

সেবার পুরস্কার না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভিনিসিয়ুস। লিখেছিলেন, ‘প্রয়োজন হলে আমি ১০ গুণ ভালো করব, ওরা এর জন্য মোটেও প্রস্তুত নয়।

কিন্তু এরপর থেকে ব্যালন ডি’অরের দৌড়ে তার অবস্থানের অবনতি হয়েছে। ২০২৫ সালে ১৬তম হওয়ার পর এবার আরও এক ধাপ পিছিয়ে ১৭তম হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এরপর আবারও তার সেই উক্তি সামনে চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ফুটবলার একসময় পুরস্কার জয়ের অন্যতম দাবিদার ছিলেন, তার এমন পতন নিয়ে চলছে আলোচনা।

শুধু ব্যক্তিগত পুরস্কারের তালিকায় পিছিয়ে পড়াই নয়, রিয়াল মাদ্রিদেও কঠিন সময় পার করছেন ভিনিসিয়ুস। চলতি মৌসুমের শুরুতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তার ফর্ম ও আক্রমণভাগে প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

একসময় দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফরোয়ার্ড এখন নিজের জায়গা ধরে রাখার চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে আইভরিকোস্টের তরুণ ফুটবলার ইয়ান ডিওমান্দে নজরকাড়া পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন। সুযোগ কাজে লাগিয়ে ধারাবাহিকভাবে ভালো খেলায় দলে নিজের অবস্থান শক্ত করছেন তিনি।

যার ফলে এক সময়ের বিশ্বসেরাদের কাতারে থাকা এই ফরোয়ার্ড এখন রীতিমতো অস্তিত্বের সংকটে পড়ে গেছেন তার ক্লাব রিয়াল মাদ্রিদে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ