বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

‘বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সাথী আক্তারের জামিন

‘বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সাথী আক্তারের জামিন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৪:১৮ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৪:১৮ পিএম
‘বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সাথী আক্তারের জামিন

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ী সাথী আক্তারকে জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদুল ইসলামের আদালত তাকে জামিন দেন।

ময়মনসিংহ আদালত পুলিশের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমানসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালতে সাথী আক্তারের পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন।

পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে দুপুরেই তাকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়া হয়।

সাথী আক্তার ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালান। গত রোববার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

একপর্যায়ে তিনি বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলেন। তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয়।

‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী। ভিডিওগুলোতে তাকে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

তিনি বলেন, প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করছেন। তবে এ বছর একের পর এক চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সাথী জানান, গত মাসে তার একটি দোকান থেকে এসির তার চুরি হয়। রোববার এসে দেখেন, তার দুটি শোরুমের বৈদ্যুতিক তার এবং একটি শোরুমের এসির তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশপাশের আরও কয়েকটি দোকানের তারও চুরি হয়েছে।

এসব ঘটনায় হতাশা প্রকাশের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।

এ বিষয়ে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার আহমেদ বলেন, বিএনপিকে নিয়ে কটূক্তি করায় এলাকাবাসীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাথী আক্তারকে থানায় নেওয়া হয়েছিল। এ ঘটনায় কেউ এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেননি।

ওসি আরও বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাথী ফেসবুক লাইভে কথা বলেন। সেখানে বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলেছেন তিনি। এটি রাষ্ট্রবিরোধী বক্তব্য নয়।

পরে সোমবার বিকেলে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সাথী আক্তারকে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ