বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৭:০০ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৭:০০ পিএম
প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাপানের উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার (এক ট্রিলিয়ন ইয়েন) জাপানি বেসরকারি বিনিয়োগ ও দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে দাউদকান্দি পৌর সদরে শহীদ রিফাত পার্কের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দুদেশের যৌথ বিবৃতিতে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি, কৃষি, তথ্যপ্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও নিবিড় করবে।

যুবদলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটি প্রতিষ্ঠা ছিল তার একটি দূরদর্শী ও ঐতিহাসিক সিদ্ধান্ত। খন্দকার মারুফ এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিএনপির এই নেতা বলেন, জাতীয় সমৃদ্ধির জন্য নিরাপদ পরিবেশ অপরিহার্য। সরকার সামাজিক অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। তিনি ধ্বংসের রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের শান্তি বিনষ্ট ও তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধীদের বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী।

দাউদকান্দি উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এমএ লতিফ ভূঁইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, এম. আবদুস সাত্তার, কাউসার আলম সরকার, মো. কামাল হোসেন, আহান্মদ হোসেন তালুকদার, মামুন হোসেন ভুইয়া, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, শাহ আলম সরকার, রোমান খন্দকার ও মহিউদ্দিন তালুকদার প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ