বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৭:০১ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৭:০১ পিএম
স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

ক্র্যাম্প তথা পেশির তীব্র ব্যথার কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো তাওহীদ হৃদয়কে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে ফিরলেও বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশ দলের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ৮৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন তাওহিদ। এরপর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে সাদমান ইসলাম অনিক ও তাওহিদ ১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

মিরপুরে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়। প্রথম দিনে ৭৪ ওভার খেলা হয়েছে। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২১৩ রান। ৯৯ ও ৪২ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম অনিক ও লিটন কুমার দাস।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন ওপেনার সাদমান।

দলীয় ৬৮ রানে ফেরেন মুমিনুল। তিনি ৫১ বলে দুই বাউন্ডারিতে ২৮ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। প্রথম সেশনে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৯৬ রান। ৭ ও ২৮ রানে ফেরেন তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক সৌরভ।

মিরপুর টেস্টের দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ৮১ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪২ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। চোটের কারণে এই টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম, তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।

শান্ত আউট হওয়ার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন সাদমান। ৬৫তম ওভারে দ্বিতীয় বলে সাদমান ২ রান নেওয়ার পর ক্রিজের পাশেই শুয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা নেন তাওহিদ হৃদয়। ফিজিও মাঠে গিয়ে তাকে পরিচর্যা করেন। সম্ভবত ক্রাম্পের শিকার হয়েছেন।

প্রাথমিক চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে ওঠার দুই বল পরই (৬৫.৫ ওভার) আবারও বসে পড়েন তাওহিদ হৃদয়। জশুয়া বিশপের ওই ওভারে পঞ্চম বলে একটি রান নেওয়ার পর আর দাঁড়িয়ে থাকতে পারেননি। বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ধরে বসে পড়েন। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। তিনি ৮৪ বলে ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

নতুন ব্যাটসম্যান হিসেবে নামেন লিটন দাস। দিনের খেলা শেষ হওয়ার আগে সাদমান-লিটন ১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ