শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

মন খারাপ করা খবর পেল শাহরুখ ভক্তরা

মন খারাপ করা খবর পেল শাহরুখ ভক্তরা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম
মন খারাপ করা খবর পেল শাহরুখ ভক্তরা

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে এক বিরাট উৎসব। প্রতি বছর নভেম্বর মাসের ২ তারিখ এলেই প্রিয় তারকার এক ঝলক পেতে মুম্বাইয়ের মান্নাতের বাইরে উপচে পড়ে ভক্তদের ভিড়। তবে চলতি বছর ভক্তদের জন্য রয়েছে একটি মন খারাপ করা খবর।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, আগামী ০২ নভেম্বর ৬১ বছরে পা রাখতে চলা শাহরুখ খান এবার হয়তো তার চিরচেনা জন্মদিনের ‘উৎসবে’ যোগ দিতে পারছেন না। ওই দিন তিনি ব্যস্ত থাকবেন তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, জন্মদিনের দিনটিতে লন্ডনে থাকার কথা রয়েছে কিং খানের। সেখানে তার জন্মদিনের দিনই ‘কিং’ সিনেমার একটি গানে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে মুম্বাইয়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি গানের শুটিংয়ের কাজ শেষ করেছেন তিনি। এবার ছবির বাকি অংশের কাজের জন্য অভিনেতার গন্তব্য যুক্তরাজ্য।

জন্মদিনের এই মিলনমেলা হাতছাড়া হলেও ভক্তদের নিরাশ হওয়ার কিছু নেই। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ২৪ তারিখে ‘কিং’ সিনেমা মুক্তির আগে ভক্তদের জন্য বিশেষ একটি মিট-অ্যান্ড-গ্রিটের আয়োজন করতে পারেন তিনি।

গত দুই বছর ধরে মান্নাতের বারান্দায় এসে জন্মদিনের সেই পুরনো ভঙ্গিতে শুভেচ্ছা জানানোর প্রথা থেকে দূরে রয়েছেন শাহরুখ। বাড়ির সংস্কার কাজের কারণে বর্তমানে তিনি অন্য জায়গায় সাময়িকভাবে বসবাস করছেন। তাই গত দুই বছর ধরে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে পাশ নিয়ে বিশেষ ফ্যান মিট আয়োজন করে আসছেন অভিনেতা, যেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার থাকে না।

তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। জন্মদিনের চেনা উদযাপনের পরিবর্তে শুটিংয়ের ব্যস্ততার কারণে মুম্বাইয়ের বাইরে থাকতে হচ্ছে এই মেগাস্টারকে।

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন এবং অনিল কাপুরের মতো তারকাদের। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ