শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

তাহসিফের মৃত্যু: তুরাগের কাছে একটি মোটরসাইকেল উদ্ধার, যাচাই-বাছাই করছে পিবিআই

তাহসিফের মৃত্যু: তুরাগের কাছে একটি মোটরসাইকেল উদ্ধার, যাচাই-বাছাই করছে পিবিআই...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
তাহসিফের মৃত্যু: তুরাগের কাছে একটি মোটরসাইকেল উদ্ধার, যাচাই-বাছাই করছে পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তের অংশ হিসেবে টঙ্গীর তুরাগ নদের আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই।

আজ শুক্রবার সকালে পিবিআই মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় নৌ-পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে।

এর আগে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে তাহসিফের 'জুনিয়র বন্ধু' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।

পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েতুর রহমান মান্না সাংবাদিকদের জানান, পিবিআই উত্তর বিভাগের একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের বি ব্লকের একটি বাড়ির তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয়।

গত বুধবার বিকেলে টঙ্গীতে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরিকে এক যুবকের সঙ্গে দেখা যায়। তার সঙ্গে মোটরসাইকেলে বেরিয়ে যেতে দেখা যায় তাহসিফকে।

ওই যুবক তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপ বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে নিচে নেমেছিলেন তাহসিফ। এরপর আর তিনি ফিরে আসেননি।

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, তাহসিফের মা বারবার ফোন করেও আর যোগাযোগ করতে পারেননি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ