শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ২:০৫ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ২:০৫ পিএম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি,  অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে।

চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ফ্লাইটটির। বোর্ডিং শেষে উড়োজাহাজটি পুশব্যাক করে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখা যায়। এ অবস্থায় উড্ডয়ন বাতিল করা হয়।

পরে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও ত্রুটি মেরামত করা হয়। এতে চার ঘণ্টারও বেশি সময় বিলম্বের পর ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ