শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ

৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ২:৩৬ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ২:৩৬ পিএম
৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ

মিরপুরে বৃষ্টি নেমেছে। তাই আগেই চা বিরতি নেওয়া হয়েছে। তবে তার আগে বাংলাদেশ বিপদেই পড়ে গেছে। ৩৩ রান তুলতেই পড়ে গেছে ৪ উইকেট, তাতে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের দখলে চলে গেল।

দ্বিতীয় ওভারে শামার জোসেফের বলে আউট হন তানজিদ হাসান তামিম। লেগ স্টাম্পে ফুল লেংথের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দেন। কোনো রান করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭ রান।

১১তম ওভারে বল করতে আসেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। ওভারের প্রথম বলে তিনি সাদমানকে বোল্ড করেন। চতুর্থ বলে ফেরান হৃদয়কে। হৃদয় বড় শট খেলতে গিয়ে আউট হন। চেজকে চাপে ফেলতে গিয়ে তিনি নিজের দলকেই চাপে ফেলে যান। তখন স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৮ রান।

১২.৪ ওভারে আউট হন শান্তও। চেজের বলে তিনি এলবিডব্লিউ হন। নাজমুল রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। স্কোর তখন ৪ উইকেটে ৩৩ রান।

চেজ ৬ রানে ৩ উইকেট নিয়েছেন। জোসেফ ১৭ রানে নিয়েছেন ১ উইকেট। ক্রিজে আছেন লিটন দাস, তার রান ৪। ওদিকে ওপর পাশে জাকের আলী আছেন, তিনি প্রথম ইনিংসে ফিল্ডিংয়ে কনকাশনে পড়া মুমিনুল হকের পরিবর্তে মাঠে নেমেছেন, তিনি অপরাজিত আছেন ১ রানে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ